প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির মতবিনিময়

ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা আবু জাফর মাষ্টারের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট ২০২৬) বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ। নবনির্বাচিত সভাপতি ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা খাতে গুরুত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, নাটোরের গণমানুষের নেতা জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য অতীতে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলার ১নং ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী রফিকুল ইসলাম রফিক মাষ্টার, ২নং মাধনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সামছুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা উপজেলা সংবাদদাতা এম জহুরুল ইসলাম প্রমূখ।
ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি, নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮।
তাং ১৬ আগষ্ট ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪